গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপিকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) আহত ওই সাংবাদিক বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সুত্রে জানা যায়, লিটন ঘোষ বাপির প্রতিবেশী দক্ষিণ পারুলিয়া গ্রামের মনোরঞ্জনের ছেলে ও পারুলিয়া মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন চা বিক্রেতা প্রদীপ ঘোষের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। প্রদীপের মেয়ের স্বামী জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার একটি সমিতির ম্যানেজার ছিলেন। উৎপলের মাধ্যমে সাংবাদিক লিটন ঘোষ সাড়ে সাত লাখ টাকা জমা রাখেন। পরবর্তীতে ওই টাকা ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।


এরপর গত ১৮ অক্টোবর বৃষ্টির পানি সরানো কেন্দ্র করে পরিকল্পিত ভাবে সাংবাদিক লিটনের উপর হামলা করে প্রদীপ ঘোষ। এসময় হামলায় লিটন ঘোষ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গেলে তার বৃদ্ধ পিতাকেও মারপিট করে।


এই বিষয়ে জানতে চাইলে দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, সাংবাদিককের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর