গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

দেবহাটায় ফেয়ার মিশনের সাধারণ সভা ও কমিটি গঠন

দেবহাটায় ফেয়ার মিশনের সাধারণ সভা ও কমিটি গঠন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় দেবহাটার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় পারুলিয়া কম্পিউটার চাইল হোম এন্ড স্কুল হলরুমে ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার এর সভাপতিত্বে ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম।


বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্যে রাখেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক অধ্যাপক আবু তালেব মোল্ল্যা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রকিব, ইউপি সদস্য গোলাম ফারুক, জামায়াত নেতা জিয়ারুল ইসলাম জিয়া প্রমুখ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব কাদের মহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের ২০০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন।


ফেয়ার মিশনের আগামী দিনের কর্ম পরিকল্পনা, নতুন উপদেষ্টা বরন, বিগত শাখা ইউনিটের কমিটি সংযোজন বিয়োজন এবং বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সাধারণ সভায় উত্থাপন করা হয়। উক্ত সাধারণ সভায় ফেয়ার মিশনের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ দুই বছর অনুমোদন করা হয়। ফেয়ার মিশনের নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: হাবিবুল বাশার, সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মনজুরুল এলাহি বাবু, সাহিত্য সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু জাহিদ, সদস্য মনিরুল ইসলাম ও নাসির হোসেন।


উক্ত অনুষ্ঠানে আগামী ২৬ শে ডিসেম্বর পুষ্পকাটি ইটের ভাটা ফুটবল মাঠ থেকে মাদকবিরোধী রেলি অনুষ্ঠিত হবে, যেখানে ৫০০র অধিক সাইকেলিস্ট অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বইমেলার সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৬ এপ্রিল দেবহাটার কৃতি সন্তানদের সংবর্ধনা সিদ্ধান্ত গৃহীত হয় ও আগামী ১০, ১১ও ১২ এপ্রিল ফেয়ার মিশনের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।


Tag
আরও খবর