বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুর টিনের ছাউনি কেটে মোবাইল চুরির অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে একটি মোবাইলের দোকানের টিনের ছাউনি কেটে মোবাইল চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার স্টেশন রোডে মোবাইল বাজার নামক এক প্রতিষ্ঠানে ঘটেছে।


সরোজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকান মালিক ইমরান হোসেন (২৫)। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই একালার সকল দোকান শুক্রবার বন্ধ থাকায় সারাদিন দোকানে আসেনি দোকান মালিক। শুক্রবার রাত ১ টায় নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানের পেছনের অংশের টিনের ছাউনি কাটা। বাড়ি থেকে দোকানের দূরত্ব অনেক হওয়ায় রাতে দোকানে আসতে পারেনি দোকান মালিক। সকালে এসে দেখেন দোকানে ভেতরে থাকা ৪টি স্মার্ট ফোন , ৪০ টির অধিক বাটন ফোন ও নগদ টাকা টিন কেটে ভেতরে ঢুকে চুরি করা হয়েছে।



দোকান মালিক এমরান হোসেন বলেন, নাইট গার্ডের মাধ্যমে শুক্রবার রাতে খবর পেয়েছি। রাতেই আমার পাশর্বর্তী কয়েকজন দোকান মালিককে বিষয়টি জানিয়ে ছিলাম। শনিবার সকালে এসে দেখি ছাউনির পেছনের অংশের টিন কেটে ভেতরে ঢুকে আমার দোকানের মোবাইল ফোনগুলো চুরি করা হয়েছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। প্রশাসন ফোনগুলো উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থ্যা নিলে খুব উপকৃত হতাম।


মোমিনুর রহমান সজল নামের এক কাপড় ব্যবসায়ী বলেন, এমরানের ফোনে খবর পেয়ে রাতেই এসে দেখি দোকানের পেছনের টিন কাটা। সকালে দোকান খোলার পরে দেখা যায় ফোনগুলো চুরি হয়েছে। আমরা সকল দোকান মালিকরাও এখন চোর অতঙ্কে রয়েছি।


আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম মুঠোফোনে জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

Tag
আরও খবর