লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাকডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক-১

কাকডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক-১



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় মোঃ আব্দুল্লাহ বিশ্বাস (২১) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয় বলে শনিবার (১৯ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত বাংলাদেশী নাগরিক হলেন খুলনার ফুলতলা থানার আলফা গ্রামের মোঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার গেড়াখালী নামক এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল্লাহ বিশ্বাসকে আটক করে। আটকের সময় তার সাথে ১টি মোবাইল সেট মডেল রিডমি-১০ পাওয়ার পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কলারোয়া থানায় সোপর্দ ও থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর