মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানির তলে

সাতক্ষীরা তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানির তলে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

টানা বৃষ্টিপাত ও পাশ্ববর্তী এলাকার পানি তালার তেঁতুলিয়া ইউনিয়নের ১৭টি গ্রামই পানির নিচে তলিয়ে যাওয়ার পর পানি কিছুটা কমতে শুরু করলেও পুনরায় মুষলধারা বৃষ্টিতে আবারও ডুবে গেছে গোটা ইউনিয়ন। এতে করে প্রতিটি বাড়ি-ঘরের উঠানে পানি প্রবেশ করে পুনরায় পানিবন্ধি হয়েছে প্রায় সাড়ে তিন হাজারের অধিক পরিবার। বিপাকে পড়েছে দিনমজুর ও খাদ্য সংকটে প্রাণীকূল। সবজিসহ সকল ধরনের কৃষি ফসল নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন।

তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই ইউনিয়নটি ১৭টি গ্রাম নিয়ে গঠিত। আর পানিতে প্লাবিত হয়েছে ১৭টি গ্রামই। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, সুভাশুনী, মদনপুর, সুমজদিপুর, দেওয়ানীপাড়া গ্রাম। সকল এলাকার ধানও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। আগামীতে অবধারিত খাদ্য সংকটে পড়বে তেঁতুলিয়া ইউনিয়নসহ তালা উপজেলা। ইতোমধ্য বন্যা দুগর্ত মানুষের মাঝে ত্রাণ প্রণোদনা বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

পাঁচরোখি গ্রামে শেখ আব্দুস ছালাম, মদনপুর গ্রামের আব্দুল মালেক, সুমজদিপুর গ্রামের সুরঞ্জিত দাশ, শিরাশুনী গ্রামের মাসুম শেখ, আলেয়া বেগম জানান, তাঁরা প্রায় দুই মাস পানিবন্ধি। তাদের বাথরুমে যাওয়া, রান্না করা খুবই কঠিন হয়ে পড়েছে। একইসাথে চারিদিকে পানি থাকায় মারাত্মকভাবে বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পাঁচরোখী গ্রামের শেখ আব্দুস ছাত্তার বাড়ি হতে ইতোমধ্য দুটি পদ্মগোখরা সাপ পিটিয়ে মারা হয়েছে। ভদ্র নদীর পুনঃখনন ছাড়া এই অঞ্চলের পানি নিষ্কাশন সম্ভব না। তেঁতুলিয়া ইউনিয়নসহ তালা উপজেলা সকল মৎস্য ঘের ভেসে গেছে। ঘেরের বেড়িবাঁধের উপর সকল প্রকারের সবজি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আমন ধান, কৃষকদের সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। এর ফলে মাছ, সবজি, চালের বাজার দাম দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পানিবন্ধিরা আরও জানান, আমরা ত্রাণ চাই না, আমরা চাই পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।

এমন পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের জন্য সাধারণত যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্রা নদী দিয়ে পানি সরবরাহ করতো। বর্তমানে ঐ এলাকার নননিয়া সুইস গেট পলিমাটিতে উঁচু হয়ে পানি নিষ্কাশনে বাঁধাগ্রস্ত হওয়ায় পানি বৃদ্ধি পেয়ে গ্রামঞ্চলের রাস্তা, বাড়ি-ঘর,মৎস্য ঘের প্লাবিত হচ্ছে। খাল ও নদীর তলদেশ বর্তমানে নননিয়া খালের স্লুইস গেটের উপর চার পাঁচ ফুট পানি। তিনি আরও বলেন, যদি বৃষ্টিপাত না হয় তাহলেও এই ইউনিয়নে আগামী ৩-৪ মাস পানিবন্ধী থাকবে। ফলে চৈত্র মাসের ইরি ধান চাষ করা সম্ভব হবে না।

ইতোমধ্য উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও উপজেলা সহকারী কমিশনরার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন তেঁতুলিয়া ইউনিয়নের পানিবন্ধী এলাকা পরিদর্শন ও ভদ্রা নদী নননিয় খালের স্লুইচ গেট পরিদর্শন ও নওয়াপাড়া হতে গোপালপুর স্লুইচ গেট পর্যন্ত পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনের স্বার্থে গোপালপুর স্লুইচ গেটের দু’পাশে জমে থাকা পলি অপসারণ করতে ভাসমান স্কেভেটর ও স্কেভেটর দিয়ে পলি অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু ভদ্রা ও নননিয়া খালে পলি জমে থাকায় ধীর গতিতে পানি নিষ্কাশন হচ্ছে। ফলে তেঁতুলিয়া ইউনিয়নসহ কেশবপুর এলাকার কয়েকটি গ্রামের মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। একই সাথে পশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল জানান, তেঁতুলিয়া ইউনিয়নের পানি নিষ্কাশনের জন্য যশোর জেলার কেশবপুর উপজেলার নননিয়া স্লুইস গেট এলাকায় পলি মাটি অপসারণের জন্য তিন-চরাটি স্কেভেটর দিয়ে কাজ চলমান আছে। তবে প্রকৃতপক্ষে এটি যোক্তিক কোন সমাধান নয়। এর স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রকল্প গ্রহণ করে নননিয়া খাল, ভদ্রা নদী প্রশস্ত করে পুনঃখনন করতে হবে। তিনি আরও বলেন, আশু পানি নামাতে বিকল্প পথ হিসেবে দধিসারা বিল দিয়ে শালতা নদীতে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Tag
আরও খবর