লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভোমরা স্থলবন্দর থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আয় ৩২৭ কোটি টাকা

ভোমরা স্থলবন্দর থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আয় ৩২৭ কোটি টাকা



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

দেশের অর্থনীতিতে সম্ভাবনার একটি বড়খাত রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ব্যবস্থা ভোমরা বন্দরে রয়েছে বাঁধাহীন অনুকূল পরিবেশ। রাজনৈতিক প্রভাব বিস্তার আর অবৈধ চাঁদাবাজি না থাকায় গতি বেড়েছে রপ্তানি বাণিজ্যে। দেশের শীর্ষ রপ্তানি কারক ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহার করায় যেমন বেড়েছে রপ্তানি-বাণিজ্য তেমন অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ২০২৪-২৫ অর্থ বছর সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫২৪ দশমিক ৮৭২ মেট্রিক টন দেশীয় পণ্য রপ্তানি হয় ভারতের বাজারে। রপ্তানি হওয়া পণ্য থেকে দেশীয় মুদ্রায় ৩২৭ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৩০০টাকা অর্জন করে সরকার। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা অর্জনে দেশীয় পণ্য রপ্তানিতে অধিক গুরুত্ব দিচ্ছে সরকার। রপ্তানি পণ্য পরিবহনে স্বল্প খরচ ও যাতায়াত ব্যবস্থায় দূরত্ব কম হওয়ায় রপ্তানি বাণিজ্যের প্রভাব পড়েছে এ বন্দরে। ভোমরা বন্দর থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। সে কারণে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা দূরত্ব কম হওয়ায় অধিকাংশ ব্যবসায়ীরা ঝুঁকে পড়েছে এ বন্দরে। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অনুমোদিত যাবতীয় রপ্তানির যোগ্য পণ্য এ বন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। ভোমরা স্থল শুল্ক স্টেশনের বিদায়ী ডেপুটি কমিশনার এনামুল হক জানান, দেশীয় পণ্য রপ্তানিতে ভোমরা বন্দরটির রয়েছে অধিক গুরুত্ব। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে রপ্তানি বাণিজ্য অনস্বীকার্য অর্থনীতির চাকা সচল রাখতে গতিশীল হচ্ছে রপ্তানি বাণিজ্য। তিনি জানান, আগের তুলনায় এ বন্দরে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। রপ্তানিকারক ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পণ্যের প্রচুর চাহিদা রয়েছে ভারতের বাজারে। শিশু খাদ্য থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য রপ্তানি করা হচ্ছে। প্রতিনিয়ত দেশীয় পণ্য রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকলে সরকার এ বন্দর থেকে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।


Tag
আরও খবর