গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্নআয়ের মানুষ

কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্নআয়ের মানুষ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন হাট বাজারে নিত্যপন্যের দাম ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের মানুষ হিমশিম খেতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও অধিক মুনাফা অর্জনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশু প্রয়োজন।


উপজেলার হাট-বাজার ঘুরে জানাগেছে, সকল প্রকার সবজিতে দাম বৃদ্ধির কারণে ক্রেতাসাধারণের মাঝে স্বস্তি নেই। কাঁচা মরিচ, বেগুন, আলু ও পেঁয়াজসহ অনেক নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিরুপায় ক্রেতারা। চলমান ঊর্ধ্বগতি বাজারে কিছুতেই হিসেব মিলছে না মানুষের। পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।


এখন বাজার লাগামহীন থাকায় ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে খেটে খাওয়া মানুষের। নিরুপায় হয়ে সবজিসহ প্রয়োজনীয় জিনিস পত্র চাহিদার তুলনায় কম ক্রয় করছেন তারা।


বুধবার (১৭ অক্টোবর) সরেজমিনে উপজেলার কুশুলিয়ার হাটে গিয়ে দেখা যায় বেগুন কেজি প্রতি ১২০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা, এলসি পেঁয়াজ ৯০ টাকা। কাঁচকলা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৫০, টাকা গোল আলু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।


এদিকে খুচরা সবজি বিক্রেতা আলতাফ হোসেন, মফিজুর রহমান, নুর ইসলাম সহ অনেকেই খুচরা সবজি বিক্রেতা জানান, আমরা পাইকারি দামের চেয়ে সামান্য লাভ করেই সবজি বিক্রি করে থাকি। কিছুদিন আগে সবজির বাজার কম ছিল। তাই ক্রেতারা বেশি ক্রয় করত। এখন দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা চাহিদার তুলনায় কম ক্রয় করছেন।


এখন স্থানীয় ভাবে বিভিন্ন ধরনের সবজির আমদানি না হওয়ায় দাম বেড়েছে বিক্রিও কমেছে। একই সাথে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার, মৌতলা বাজার, বাঁশতলা বাজার, কালিগঞ্জ বাজার, নলতা বাজার, উজিরপুর বাজারসহ ছোট বড় হাট বাজারে নিত্যপণ্যের দাম দুই এক টাকার ব্যবধানে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।


ক্রেতা সুরত আলী, মোকছেদ আলী, মোবারক গাজীসহ একাধিক ব্যাক্তি বলেন, সব ধরনের সবজির দাম বেড়েছে। এটা পাইকারী বেপারির সম্পূর্ণ কারসাজি। বাজার তো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার ঘুরে দরদাম সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বাজারে ৫০ থেকে ১২০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই। এ বছর এ সময়ে সবজির দাম অনেক বাড়তে শুরু করছে।


এছাড়া মরিচের দাম, বেগুনের দাম, মিষ্টি কুমড়ার দাম, পেঁয়াজের দাম ও আলুর দাম না কমিয়ে বরং বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের জীবন চলা খুব কঠিন হয়ে গেছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্য আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বাজারের এহেন পরিস্থিতি নিয়ে বলেন বাজার মনিটরিং চলমান আছে। সরকারের বেঁধে দেওয়া দরদামের গরমিল হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর