মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছর স্লোগানে সাতক্ষীরায় দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে (১৬ অক্টোবর) সাতক্ষীরার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কালবেলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি জিন্নাহ এর সঞ্চালনায়য় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, জেলা জামাতের সদস্য ও পৌর জামাতের আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, চ্যানেল ২৪ এর আমেনা বিলকিস ময়না, সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক ইমরান হুসাইন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কালবেলা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কালবেলার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলি, তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দেবহাটা প্রতিনিধি আব্দুল কাদের প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলার বয়স মাত্র দুই বছর। এর মধ্যে কালবেলা সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলাকে ছাড়িয়ে গেছে। আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা। এখন কালবেলা পত্রিকার প্রতিদ্বন্দ্বী একমাত্র কালবেলা। যেভাবে সাতক্ষীরায় টিম কালবেলা কাজ করছে তাতে আগামী দিন কালবেলাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

অনুষ্ঠানে শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণমালা একাডেমি ও কন্যা খ্যাত শিল্পী সোহাগ ও চৈতালি মুখার্জি সংগীত পরিবেশন করেন।


Tag
আরও খবর