ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে আখ্যা দিলেন বেরোবি শিক্ষক

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 17-10-2024 06:06:45 am

গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন বেরোবির একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ও ক্যাফেটেরিয়ার সাবেক পরিচালক উমর ফারুক।

গতকাল বুধবার (১৬ অক্টোবর, ২০২৪) নিজের ফেসবুক একাউন্টে এ পোস্ট শেয়ার করেন তিনি। তার পোস্টের কারণে সমালোচনার ঝড় শুরু হলে তিনি তা ডিলিট করে দেন। তার পোস্টটি নিচে হুবুহু তুলে ধরা হলো। "গণ-অভ্যুত্থানকে যখন তোমরা দ্বিতীয় স্বাধীনতা বলে ডাকো, আমি তখন নিজেকে নির্বোধ বলে ডাকি। ভুলে যেও না, যখন তুমি মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ তখন তুমি বাংলাদেশের প্রতিপক্ষ। " তার এই পোস্টের ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।


মো: ইয়ামিন বলেন, "উমর ফারুক স্যার আওয়ামী দোসর। বিগত উপাচার্যের আমলে ক্যাফেটেরিয়ার দ্বায়িত্বে ছিলেন। আন্দোলনকে নষ্ট করতে তিনি নানা প্রপাগাণ্ডা চালান। এখন আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছেন। "

নাম প্রকাশে অনিচ্ছুক তার বিভাগের এক শিক্ষার্থী মনে করেন, "উমর ফারুক স্যার একজন ফুটেজখোর। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেন ভাইরাল হয়ে আলোচনায় আসতে। তিনি একজন আওয়ামী দোসর। তাকে আমরা বয়কট করতে চাই। "
আরও খবর