মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সত্যে অটল থাকার দৃঢ় প্রত্যয়ে শ্যামনগরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

সত্যে অটল থাকার দৃঢ় প্রত্যয়ে শ্যামনগরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সত্যে প্রকাশে অটল থেকে অসত্যের শেকল ছেড়ার দৃঢ় প্রত্যয়ে সাতক্ষীরা শ্যামনগরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১০টা থেকে উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আয়োজন ও বেসরকারি প্রতিষ্ঠান লিডার্স-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ৪২ জন সংবাদকর্মী অংশ নেয়। একদিনের প্রশিক্ষণটিতে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ কাঠামো, সাংবাদিকতায় নীতি-নৈতিকতা, রিপোর্টিং কৌশল, বিভিন্ন আইন ও নীতিগত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস। এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী (ভূমি) আব্দুল্লাহ রিফাত প্রশিক্ষণার্থীদের হাতে সনদ উঠিয়ে দেন।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, চিফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ সরদার আসাদুজ্জামান ও নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ডাঃ আবু কওছার, শেখ আফজালুর রহমান, জাহিদ সুমন, আবু সাঈদ, ডাঃ তপন কুমার বিশ্বাস, আশিকুর রহমান, আব্দুল কাদের, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অনাথ মন্ডল, সুলতান শাহাজান, উৎপল মন্ডল, জয়দীপ মন্ডল, সাহেব আলী প্রমুখ।

প্রশিক্ষণটির উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের সারথী হিসেবে সেবা করা যায়। সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ভ। তিনি আরও বলেন, সাংবাদিকতা আসলে কেবল তথ্য-উপাত্ত ও ঘটনার বিবরণ সংগ্রহের পেশা নয়। এটির ভিত্তি হচ্ছে তথ্য যাচাই করাও। তাই তথ্য যাচাইয়ের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, কৃষি, শিক্ষা-সংস্কৃতি, স্বাস্থ্য, জলবায়ু, খেলা-ধূলা, পর্যটনসহ বিভিন্ন বিষয় সম্পর্কে সংবাদ প্রচার হলে মানুষ উপকৃত হয়। এলাকার উন্নয়নে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তিনি আশা প্রকাশ করে বলেন, শ্যামনগরের সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সারা দেশে এ উপজেলার ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী (ভূমি) আব্দুল্লাহ রিফাত বলেন, তথ্যই শক্তি। সাংবাদিক সত্য তথ্যটি তুলে ধরার জন্য ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পক্ষপাতহীন সত্যি তথ্য যেমন সংগ্রহের জন্য গ্রাম্য জনপদ চষে বেড়ান তেমনি তার লেখনিও তীক্ষ্ম ধারালো হয়। তিনি সংবাদের সোর্সের দেওয়া তথ্য যাচাইপূর্বক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।


Tag
আরও খবর