লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা কুইজ ও পুরস্কার বিতরণ

জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা কুইজ ও পুরস্কার বিতরণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে ১৬ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদরের মহিলা বিষয়ক অধিদপ্তর এছাড়া ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা পরিচালিত ৩০টি কিশোর কিশোরী ক্লাব থেকে ৩০ জন কিশোর কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, ওন-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স- ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান, সিডব্লিউসিএস-ইনচার্জ মোঃ রুহুল আমিন।

বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ পরিচালনা করেন সাকিবুর রহমান বাবলা। এই কুইজ পুরস্কার সামগ্রী সরবরাহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রধান অতিথি বলেন, দেশকে বাল্যবিবাহ মুক্ত করে আর যেন বাল্যবিবাহ দিবস পালন করতে না হয়। বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন শিশুরা শিক্ষা জীবনে মাদক মুক্ত থাকলে ভবিষ্যৎ একটি মাদকমুক্ত জাতি পাবো, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, আর শিশুর পেটে শিশু নয় শিশুদেরকে শিক্ষা ও সুসাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে, ওন-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার বলেন, পরিবারিক দ্বন্দ্ব অন্যতম প্রধান কারণ অপরিণত বয়সে পরিবার গঠন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ বলেন সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে সবার ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।


Tag
আরও খবর