মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

জাবি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত

জাবি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ অক্টোবর বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন ও রিসোর্টে উক্ত কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত হয়।


বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জাবি শিক্ষার্থী মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।


এসময় বক্তব্য রাখেন জাবিয়ান সাতক্ষীরার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যাপক ড. মোঃ মনজুর ইলাহী, তালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবিয়ান শেখ মোঃ রাসেল।


অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাতক্ষীরায় অবস্থানরত ১৪ তম ব্যাচ থেকে ৫২ ব্যাচ পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অতিথিদের মধ্যে জাবিয়ান সাতক্ষীরার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।


আলোচনা সভা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মনজুর ইলাহীকে সভাপতি, মোঃ গোলাম ফারুক সহ-সভাপতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান পরাগ সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক শাখা প্রধান মোঃ শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার এডমিন ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৫ সদস্য বিশিষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠিত হয়।


Tag
আরও খবর