গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কলেজটি থেকে পাস করলেন একমাত্র অনিয়মিত শিক্ষার্থী

কলেজটি থেকে পাস করলেন একমাত্র অনিয়মিত শিক্ষার্থী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলায় গোবরদারি জর্ডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক গ্রুপে একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণ বন্ধু ঘোষ। তিনি বলেন, আমার কলেজে পরীক্ষার্থী ছিল একজন। মেয়েটি এইচএসসি পরীক্ষায় পাস করেছে।

শিক্ষার্থী রুবাইয়া খাতুনের বাবা কাজী মাশরিকুল হোসেন বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মেয়েকে মেট্রিক পাশ করাবো। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তখন কলেজে ভর্তি করতে পারিনি। পরে ২০২৩ সালে আবার একই কলেজে ভর্তি করে দেওয়া হয়। এখন খুব ভালো লাগছে, সে এই কলেজের একজন শিক্ষার্থী হয়ে পাস করেছে। খুব ভালো লাগছে।

তিনি বলেন, দিনমজুরি করে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এখন বিয়ে দিয়েছি, জামাই যদি পড়াশোনা করায় তাহলে সে পড়তে পারবে।

পরীক্ষার্থী রুবাইয়া রুবাইয়া খাতুন বলেন, আমি ২০২০ সালে গোবরদারি জর্ডিয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। মাঝে দুই বছর পরীক্ষা দিতে পারেনি। পরে ২০২৪ সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছি, এজন্য আমি খুব খুশি।

তিনি বলেন, একা পড়াশোনা করাটা খুব সহজ ছিল না আমার পক্ষে। অনেকটা কঠিনই ছিল, অনেক নার্ভাস ছিলাম। তারপর পরীক্ষা দিয়েছি এখন অনেক খুশি। বাড়িতে একাই পড়াশোনা করতাম স্যারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, প্রতিষ্ঠানে যাওয়া হয়নি। এখানে আমার বাবা-মারও অনেক সাপোর্ট ছিল।

প্রতিষ্ঠানটির সম্পর্কে শিক্ষক মো. ইলিয়াস কবির বলেন, স্কুলটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ২০১৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। আমরা স্কুলের ১৩ জন শিক্ষক রয়েছি। কলেজে কোনো শিক্ষার্থী নেই, আশপাশে কয়েকটি কলেজ থাকাই এই কলেজে কেউ ভর্তি হয় না।


Tag
আরও খবর