লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহতর কারণে বিপাকে সাধারণ মানুষ

পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহতর কারণে বিপাকে সাধারণ মানুষ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাধারণ সঞ্চয়কারীদের বিনিয়োগের জন্য সরকারি খাতের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে ডাকঘর সঞ্চয় ব্যাংক নামে দুই ধরনের বিনিয়োগের উপকরণ রয়েছে। এগুলো সরকারি খাতের সঞ্চয়পত্রের মতো সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত। ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের উপকরণ হিসেবে রয়েছে সাধারণ হিসাব (এস.বি) ও মেয়াদি হিসাব (এফ.ডি)।


বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসের ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে আসছে। হঠাৎ করে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব (এফ.ডি), সাধারণ হিসাব (এস.বি) খোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সাধারণ মানুষের মধ্যে চরম অশান্তি ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব (এফ.ডি), সাধারণ হিসাব (এস.বি) নতুন করে খোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পার্শ্ববর্তী আশাশুনি ও সাতক্ষীরাসহ অনেক উপজেলাতে এটি চলমান আছে। প্রতিদিন দুর-দুরান্ত থেকে এসে অনেক মানুষ ফিরে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই সুন্দর সুবিধা থেকে সুন্দরবন বেস্টিত উপকূলীয় এ অঞ্চলের সাধারণ খেটে খাওয়া সহজ সরল মানুষ বঞ্চিত হচ্ছে।


পোস্ট অফিস সূত্রে জানা যায়, এখানে বর্তমানে অতিরিক্ত দায়িত্বে পোস্ট মাস্টার থাকার কারণে এই সমস্যা দেখা দিছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলায় এই সমস্যা মেনে নেয়া যায় না।প্রয়োজনে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলা থেকে পোস্ট মাস্টার ট্যানেসফার করে হলে এই উপজেলাতে পোস্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে হবে।


Tag
আরও খবর