লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসামী রেখা সরকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আসামী রেখা সরকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে শ্রীশ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মাতার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামীকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আসামী রেখা সরকার চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে চার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


রিমান্ড ফেরৎ আসামীরা হলেন- শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের মৃত ছিদাম সরকারের স্ত্রী ও মন্দিরের সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপুর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস।


মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহমেদ কবির জানান, শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মাতার মাথার সোনার মুকুট চুরির ঘটনায় সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক সুজাতা আমিন শুনানী শেষে তাদের প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আদালত থেকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। রবিবার বিকেল ৬টার দিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে আনা হয়। এর মধ্যে আসামী রেখা সরকার বিচারিক হাকিম সুজাতা আমিনের কাছে চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকারে করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষ হওয়ার পর চার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে পাওয়া তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।


উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে শ্রদ্ধা নিবেদন শেষে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। গত ১০ অক্টোবর বিকেলে মুকুটটি চুরি হয়। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। এঘটনায় মন্দিরের সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে শুক্রবার রাতে শ্যামনগর থানায় মামলা (১২নং) করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়।

Tag
আরও খবর