লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কলারোয়ায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে

কলারোয়ায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় একটি গাভীর একসাথে দুইটা জমজ এঁড়ে বাছুর হয়েছে। এই সাথে প্রান্তিক খামারির কপাল যেন খুলে গেছে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোম্বর (শনিবার) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মৃত তমছের আলীর পুত্র মোঃ অলিয়ার রহমান নামের এক প্রান্তিক খামারির বাড়িতে।


একসাথে জমজ শিশু জন্ম নেওয়াটা অস্বাভাবিক নয় মোটেও, তবে সেটা মানুষের ক্ষেত্রে। তবে এবার গরুর বাছুর একসাথে জমজ বাছুর হয়েছে। এমন ঘটনা একটি প্রান্তিক খামারির জন্য সুখবর বলতেই হয়। বর্তমান সময়ে একটি উন্নত মানের এঁড়ে বাছুর হলে একবছরের মধ্যে খামারি একটি ভালো টাকা পায়। সেখানে দুটি বাছুর একসাথে হওয়ায় খামারি অলিয়ার রহমানের যেন খুশির শেষ নেই।


প্রান্তিক খামারি অলিয়ার জানান, আমি মহাখুশি যে আমার গাভীর দুইটা বাছুর হয়েছে। দুইটা বাছুর সুস্থ সবল আছে গাভীর দুধ ও বাছুর ভালো পাচ্ছে।


পল্লিপ্রাণী চিকিৎসক মোঃ জনি বলেন, এটি আমার ব্রাকের হিমায়িত সিমেন দেওয়া হয়েছিলো। যখন দুইটা বাছুর হলো তখন আমিও বেশ অবাক হয়েছি। ইতিপূর্বে এমন অভিজ্ঞতা আমার আছে।


কলারোয়া উপজেলার প্রানীসম্পদ অফিসার ভেটেরেনারি সার্জন ডাঃ সাইফুল ইসলাম বলেন এটা প্রাণী সম্পদের এক বিরাট সাফল্য। বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে গাভীর হিট অবস্থা ভালো থাকলে ও সুস্থ সবল সিমেন হলে, খামারির নিবিড়ি পরিচর্যার কারণেও একটি গাভীর কখনো কখনো দুইটা বাছুর হতে পারে। এমন ঘটনা উপজেলার খামারীদের জন্য অবশ্যই আনন্দের।


একটি গাভীর থেকে দুইটি বাছুর হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ ভিড় করছে খামারি অলিয়ার রহমানের বাড়িতে। সকলে অবাক বিস্ময়ে সন্তুষ্টি প্রকাশ করছে।


Tag
আরও খবর