লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।


আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।


তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।


সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ। এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।


Tag
আরও খবর