গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস পালিত

আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস পালিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূযোগ প্রশমন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, র‌্যালী, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা।

সোমবার (১৪ অক্টোবর) এ উপলক্ষে সকাল ১০ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর উপস্থিতিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা “মুক্তিপরিষদ” এর সহযোগীতায় র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর তালা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল হান্নান এর নেতৃত্বে ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প অফিস, মুক্তিপরিষদের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর