লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নাছিম ফারুক খান মিঠু পুলিশ হেফাজতে রিমান্ডে

নাছিম ফারুক খান মিঠু পুলিশ হেফাজতে রিমান্ডে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার সোমবার ১৪ অক্টোবর সাতক্ষীরার জ্যেষ্ঠ্য বিচারিক হাকিম ১ম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক মোঃ সালাউদ্দিন আহমেদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদেশে আজ সোমবার বিকাল ৪টা থেকে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে রিমান্ড শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে।


গ্রেপ্তারকৃত নাসিম ফারুক খান মিঠু শহরের দক্ষিণ পলাশপোলের আব্দুস সোবহান খানের ছেলে। তিনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি। তিনি যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে বহিস্কার করা হয়।


মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এক থেকে দেড় হাজার ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক তাপস কুমার ঘোষাল বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড় হাজার আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।


এই মামলায় নাসিম ফারুক খান মিঠুকে গত ৫ অক্টোবর শনিবার দিনগত রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বিকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গত ৯ অক্টোবর তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে শুনানি শেষে আমলি আদালত-১ এর বিচারক নয়ন কুমার বড়াল তার রিমান্ড নামঞ্জুর করেন।


এরপর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামিম আক্তার আজ সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ্য বিচারিক হাকিম ১ম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার জানান, রিমান্ড মঞ্জুর হবার পর নাসিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে।


Tag
আরও খবর