নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়



চট্টগ্রামের জেএমসেন হলস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  মহানগরের কেন্দ্রীয় মন্ডপ পরিদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটি (চট্টগ্রাম বিভাগ) এর নেতৃবৃন্দের। এ সময় তারা কেন্দ্রীয় পূজা কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম বিভাগের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য সাগুফতা বুশরা মিশমা | তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সংগঠিত বিপ্লবের সৃতিকে স্মরণে রেখে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যারাই এদেশের মানুষের মধ্যকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে। দেশে আর কখনো ফ্যাসিজমের উত্থান হতে দেওয়া হবে না। কোনো সৈরাচার সরকার দেশের ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ পাবে না। আমরা দেশের সার্বিক ব্যবস্থাপনায় সংস্কার করতে বদ্ধপরিকর। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী। তিনি বলেন, আমরা সর্বদা সকল ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে একত্রে সুন্দর করে পূজা উদযাপন করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালী। আরো বক্তব্য রাখেন, পূজা কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন তালুকদার এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি এ্যাডভোকেট নিখিল নাথ। তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি থাকবো। যারাই আমাদের ভোট ব্যাংক বানাতে চায় তারা জেনে রাখুক আমরা কোনো গোষ্ঠীর নই। যারাই আমাদের বিশ্বাসে আঘাত করবে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। যারাই আমাদের সম্প্রীতি নষ্ট করবে তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রামের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক মাঈন উদ্দিন জাহেদ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক ধ্রুব দাইয়ান, মোসলেহ উদ্দিন জুয়েল, প্রবীর কুমার চৌধুরী ও আরিফুল ইসলাম প্রমূখ। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের স্ত্রীটকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। যতদিন দেশের সংস্কার শেষ হবে না ততদিন আন্দোলন চলমান থাকবে। কোনো অপশক্তিকে আর দেশের ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সুযোগ হারিয়ে গেলে আর সুযোগ পাওয়া যাবে না | আমরা ব্যার্থ হলে পুরো জাতি ব্যার্থ হবে। তারা আরো বলেন, সকলের জন্য জাতীয় নাগরিক কমিটির দরজা খোলা। যারাই আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকলকে সঙ্গে নিয়ে দেশের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবো।

আরও খবর