সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

সাড়ে ৩ মাসেও কিশোরী ধর্ষণ মামলার সেই ৪ বন্ধুর কাউকে গ্রেপ্তার করতে পারেনি ইসলামপুর থানা-পুলিশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় মামলা করার পর সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও মামলার আসামি সেই চার বন্ধুর মধ্যে একজনকেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ আসামিদের গ্রেপ্তার করা হবে, সেটাও অনিশ্চিতই রয়েছে। তবে থানা-পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। 

ওই ঘটনার তিন দিন পর ২৯ জুন ভুক্তভোগী  কিশোরীর মা বাদী হয়ে গণধর্ষণের দায়ে চারজনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলো, পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই, সোনা আলীর ছেলে বাবু, সুরুজের ছেলে রাকিব এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ। আসামিরা সম্পর্কে একে অপরের বন্ধু। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবাই বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়।  এসময় ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে মাহিন। এরপর বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে।


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার তদন্ত ওসি এ কে এম মনিরুল ইসলাম বলেন, 'আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আমি থানায় কিছুদিন হলো যোগদান করেছি। মামলার বিষয়াদি জেনে-শোনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 


আরও খবর