গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

উপদেষ্টার তাগিদ যশোরেশ্বরী মন্দিরের চুরি যাওয়া মুকুট উদ্ধারে

উপদেষ্টার তাগিদ যশোরেশ্বরী মন্দিরের চুরি যাওয়া মুকুট উদ্ধারে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় শনিবার (১২ অক্টোবর) অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নকিপুর জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ ও যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনসহ সুন্দরবন ভ্রমন করেন।


দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পৌঁছাইলে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ। এ সময় উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পরে উপদেষ্টা উপজেলা সদরের নিকটবর্তী নকিপুর জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ পরিদর্শনসহ মন্ডপ সভাপতি, সম্পাদক ও অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।


পরবর্তীতে উপজেলার ঈম্বরীপুর ইউনিয়নের যশোরেশ্বরী ইতিহাসখ্যাত কালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের সেবাইত ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।


মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্দিরের চুরি হয়ে যাওয়া মুকুটটি যাতে দ্রুত উদ্ধার করা হয় সে বিষয়ে পুলিশ প্রশাসনসহ অন্যান্যদের জোর তাগিদ দেন।


এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক এমপি জামায়াত দলীয় গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ প্রমুখ।


এরপর শ্যামনগর আকাশলীনা পর্যটন কেন্দ্র থেকে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমন করেন। জানা যায় সুন্দরবন ভ্রমন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।


Tag
আরও খবর