লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে পুনরায় সীমান্ত হাট চালু করতে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত


 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত হাট পুনরায় চালু করতে ভারত-বাংলাদেশের যৌথ জেলাপ্রশাসক পর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বালিয়ামারী সীমান্ত হাট প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 


এসময় বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস আমপাতি জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট শ্রী খারমাওফ্লাং এর নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুনরায় সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উল্লেখ্য ভারত-বাংলাদেশের ভ্রাতৃত্ববন্ধন দৃঢ়  করতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়ের চরে ১০৭২ আন্তর্জাতিক পিলারের ১৯ নম্বর সাব পিলারের কাছে জিরো পয়েন্টে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা বর্ডার হাট নামে ভারত-বাংলা যৌথ বাজার চালু হয়। এতে কর্মসংস্থানেরও সুযোগ হয় ক্রেতা-বিক্রেতাসহ কয়েক হাজার স্থানীয় মানুষের। সীমান্ত হাট চালুর পর দু'রাষ্ট্রের পাঁচ কিলোমিটারের মধ্যে উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানি করা হতো।

এরপর করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিক ভাবে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছে ভারত-বাংলা যৌথ বাজার। প্রায় আড়াই  বছর ধরে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, আয়- রোজগারহীন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছে সীমান্তবাসীরা। 




আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

২১ ঘন্টা ৪০ মিনিট আগে