গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন হাবিবুল ইসলাম হাবিব


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়া তালা বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দিনব্যাপী তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী, জালালপুর, মাগুরা, ইসলামকাটি, তেতুলিয়া, খলিলনগর তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আবহমানকাল থেকে দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

পূজামন্ডপ পরিদর্শনকালে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছর তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।


Tag
আরও খবর