গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সম্প্রীতির আলোয় উদ্ভাসিত আমাদের প্রিয় বাংলাদেশ

সম্প্রীতির আলোয় উদ্ভাসিত আমাদের প্রিয় বাংলাদেশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা পৌর এলাকায় সর্ববৃহৎ পূজামন্ডপ মায়ের বাড়ি পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদ্য সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল প্রমুখ। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ সনাতন ধর্মবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, সম্প্রীতির আলোয় উদ্ভাসিত আমাদের প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান রয়েছে। এ দেশ অর্জিত হয়েছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এই শিক্ষাই ধর্মের শিক্ষা। এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিম-লে বিশৃংখলা পরিস্থিতি সৃষ্টি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, রক্তপাত ঘটায়, ধ্বংসযজ্ঞ এবং নৈতিকতা বর্জিত অনৈসলামিক কর্মকা- চালায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।

ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশবিরোধী নানা অশুভ তৎপরতা ও ষড়যন্ত্র হয়। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভও হয়েছে। তারা বুঝতে পেরেছে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে একটি গোষ্ঠি একটা ফয়দা নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং সবাই সমান অধিকার নিয়েই বসবাস করছে। সংবিধানে বলা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। তাঁর নীতি অনুসরণ করেই কাজ করবে। আমাদের দেশে একটা স্লোগানই আছে-ধর্ম যার যার উৎসব সবার। তাই দেখা যায় হিন্দুদের উৎসবে মুসলিমরা যায়। হিন্দুরাও মুসলমানের উৎসব তারা ভাগাভাগি করে নেয়।

এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প উসকে দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে ২০০বছর শাসন টিকিয়ে রাখে। আবার যখন ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হলো তখন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। ধর্মের ভিত্তি পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানকে একঘরে রাখতে পারেনি। পশ্চিম পাকিস্তানের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ধর্মবর্ণনির্বিশেষে এদেশের আপামর জনতা প্রতিবাদ করতে থাকে। ফলে নানা ধর্মের মানুষের সম্প্রীতির পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বিশ্বের বুকে সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম ধারণ করে। তখন থেকেই অসাম্প্রদায়িক বাংলাদেশের সূচনা। আমাদের দেশ তথা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বে বিদ্যমান রাষ্ট্রগুলোর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উদাহরণ বাংলাদেশ। সাম্প্রদায়িক দ্বন্দ্ব-সংঘাত কোনো জাতির কল্যাণ বয়ে আনে না। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকলে সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি এবং রাষ্ট্র প্রদত্ত মৌলিক অধিকার ক্ষুন্ন হয়। পাশাপাশি রাষ্ট্রের অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, এখনো দেশের ভেতরে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত। তাদের কারণেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হঠাৎ করেই যেন অস্থির হয়ে ওঠে। এই অশুভ চক্রের বিরুদ্ধে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি সকলের জন্য শুভকামনা জানিয়ে সম্প্রীতির বাংলাদেশ অটুট রাখার আহ্বান জানান।


Tag
আরও খবর