হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

সেপ্টেম্বরে বেড়েছে রপ্তানি আয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-10-2024 04:44:17 pm

রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্রমিক অসন্তোষে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হলেও চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৬.৭৮ শতাংশ বেড়েছে।


বুধবার (৯ অক্টোবর) তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় তিনি রপ্তানি আয়ের বিস্তারিত তথ্য এখন থেকে প্রতিমাসে জানানোর অঙ্গীকারও করেন।


ইপিবি জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সরাসরি যুক্ত হওয়া রপ্তানি চালানের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৩৫১ কোটি ডলার, আগের বছরের একই মাসে যা ছিল ৩২৯ বিলিয়ন ডলার। এই হিসাবে, তা বেড়েছে প্রায় ২২ কোটি ডলার।


চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ২৮ বিলিয়ন হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।


সেপ্টেম্বর মাসে পোশাক খাত ২ দশমিক ৭৮ বিলিয়ন আয় করেছে, যা ৬ শতাংশ বেশি। ওভেন পণ্য থেকে রপ্তানি আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় ৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে।


সেপ্টেম্বর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৭ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। প্লাস্টিক পণ্য ২৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা একবছর আগের একই সময়ে ২১ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ দশমিক ৫০ শতাংশ বেশি।


চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্যের আয় ১৭ দশমিক৭৮ শতাংশ কমে ৬৭ মিলিয়ন ডলার হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল সেক্টর ৩৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ খাত থেকে রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৬৪ শতাংশ। হোম টেক্সটাইল খাতের রপ্তানি আয় কমেছে ২ দশমিক ০৫ শতাংশ এবং আয় করেছে ৬২ মিলিয়ন ডলার।


তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি হয়েছে ৫.০৪ শতাংশ। এ সময়ে দেশের রপ্তানি আয় ১ হাজার ১৩৭ কোটি ডলার হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮২ কোটি ডলার।

আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৬ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে