গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরায় সিসিডিবি’র ইয়ুথ প্রকল্পের পরিচিতি সভা

সাতক্ষীরায় সিসিডিবি’র ইয়ুথ প্রকল্পের পরিচিতি সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় সিসিডিবি’র ইয়ুথ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বেকার যুব যুবতীদের অংশগ্রহণে মঙ্গলবার সাতক্ষীরা শহরের সরকারী কলেজ সংলগ্ন বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের কক্ষে বেসরকারী সংস্থা সিসিডিবির আয়োজনে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের ২য় বর্ষের দিনব্যাপী পরিচিতি সভা অনুষ্ঠিত হল।


প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, মৃত্যুঞ্জয় রায়সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, দিনে দিনে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ যুব শক্তির কারিগরী দক্ষতা না থাকা।


বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নাই। বেকার সমস্যা সমাধানে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এছাড়া সিসিডিবি’কে বেকার সমাজের উন্নতি কল্পে এ ধরনের প্রকল্প গ্রহনের জন্য ধন্যবাদ তিনি। প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।


Tag
আরও খবর