গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা তালায় ১৮৪ মন্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব

সাতক্ষীরা তালায় ১৮৪ মন্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুরু হচ্ছে আজ বুধবার। মন্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রংতুলির আঁচড়ে প্রতিমা গুলোকে নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সাজানো হচ্ছে মন্ডপের প্যান্ডেলগুলো।


জানাগেছে, ৯ অক্টোবর বুধবার দেবীর বোধন ও ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর একই দিনে নবমী ও ১৩ অক্টোবর দশমী পূজা অনুষ্ঠিত হবে। এবার তালা উপজেলায় ১৮৪ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।


তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার জানান, চলতি বছর তালা উপজেলায় ১৮৪টি দুর্গামন্দিরে পূর্জা অনুষ্ঠিত হবে। তবে অতিবৃষ্টিপাতের কারণে উপজেলার খেশরা, তেঁতুলিয়া ও খলিষখালি ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ১০ টি মন্দিরে পানি উঠেছে। দুটি মন্দিরে পারিবারিক সমস্যার কারনে পুজো হচ্ছে না।


তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় জানান, উপজেলার ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মত এবারও তালায় উৎসবের মধ্য দিয়ে দুর্গা পূজা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা চাই অত্যন্ত সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলার মধ্য দিয়ে পূজা সম্পন্ন করতে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে নিরাপদে নির্বিঘ্নে আমরা পূজা করতে পারব।


তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম ও পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্য পুলিশ টহল কার্যক্রম চলমান আছে। পুলিশ প্রশাসন ও আনসার ভিডিপির সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম সর্বক্ষণ টহল দিয়ে সনাতন ধর্মবলম্বীদের নিদ্বিধায় পূজা উদযাপন করার তথ্য প্রচার করছেন।


তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, ‘এ বছর মন্ডপ গুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি মন্ডপে নারী-পুরুষ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মন্ডপে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সেনাসদস্য, র‌্যাব, পুলিশ ভ্রাম্যমাণভাবে দায়িত্ব পালন করবে। থাকবে গোয়েন্দা নজরদারি। আশা করছি, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।’


Tag
আরও খবর