গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কলারোয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কলারোয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়ায় সরকারি কর্মকর্তা ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘প্রশাসক না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাতক্ষীরাকে মডেল জেলায় রূপান্তরিত করতে হবে।’

মত বিনিময় সভায় কলারোয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনারুজ্জামান, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজস্ব) শেখ মইনুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন, খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিএনপি নেতা রেজাউল ইসলাম, প্রভাষক শাহাদাত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর আমির ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কলারোয়া ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহারুল আলম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক ও পরিবার পরিকল্পনা অফিসার।

বক্তারা কলারোয়ায় বেত্রবতী নদীতে পাকা ব্রিজ ও বেইলি ব্রিজ এবং পৌরসভার বিভিন্ন সড়ক অবিলম্বে পাকা করণের দাবি জানান।


Tag
আরও খবর