গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: বিজিবি

সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: বিজিবি



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনমনে আস্থার সঞ্চার এবং উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন।


রবিবার ৬ অক্টোবর তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সীমান্তবর্তী কলারোয়া উপজেলার ঝিকরা হরিতলা ও ঝাউডাংগা পশ্চিমপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালীন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক বলেন, আগামী ০৮ থেকে ১৩ অক্টোবর  পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে।


গত ০২ অক্টোবর হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক উক্ত পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায়  আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা/মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার  সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।


দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি/বেইজ ক্যাম্পের বিজিবি কমান্ডার ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে। বিজিবি টহল দল দিবারাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।


সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলে বিজিবির উদ্যোগে এলাকায় জনসাধারণের মাঝে উৎসব উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিসহ আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে মর্মে বিজিবিকে ধন্যবাদ জানান।


Tag
আরও খবর