‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

রাজশাহী এসোসিয়েশন পদক’ পেলেন দেশ বরেণ্য ৬ গুণিজন

‘রাজশাহী এসোসিয়েশন পদক’ পেলেন দেশ বরেণ্য ৬ গুণিজন। ঐতিহ্যবাহী রাজশাহী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েশন ভবনের মাস্টার শেফ সম্মেলন কক্ষে গুণিজন সংবর্ধনা ও রাজশাহী এসোসিয়েশন পদক’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ‘ফুলচিত্র গীতিগাথা রূপ কর্মকৃতীময়’ ৬ গুণি মানুষকে সংবর্ধনা প্রদান উপলক্ষে গুণিজন ও প্রয়াত গুণিজণের স্বজনদের হাতে পদক, সম্মাননা, উত্তরীয় এবং পঞ্চাশ হাজার টাকার ক্রসচেক তুলে দেন রাসিক মেয়র।

সংবর্ধিত গুণিজনেরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু, ৭নং সেক্টর এর ৪নং সাব সেক্টর কমাণ্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুহা. বদিউজ্জামান টুনু (বীর প্রতীক), কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রয়াত প্রফেসর ড. মুহাম্মদ কায়েস উদ্দিন, বিশিষ্ট নাট্যজন ও চলচিত্র ব্যক্তিত্ব প্রয়াত শর্মিলী আহমেদ, বিশিষ্ট উ”চাঙ্গ সঙ্গীতসাধক উস্তাদ শ্রীমতি মঞ্জুশ্রী রায় এবং বাংলাদেশ জাদুঘরের প্রাক্তন মহাপরিচালক ইতিহাসবিদ শ্রী সমর পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশ বরেণ্য ৬ গুণিজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করায় রাজশাহী এসোসিয়েশনকে ধন্যবাদ জানা”িছ। আমি আশা করি আগামীতেও গুণিজনকে সংবর্ধনা প্রদানের এই ধারা তারা অব্যাহত রাখবেন।

রাসিক মেয়র বলেন, রাজশাহীতে সিটি মিউজিয়াম, আর্কাইভ ও আর্ট গ্যালারী প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ব্যাপারে কাজ করতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এসোসিয়েশন সহ আমরা সকলে মিলে একে অপরের সহযোগী হয়ে রাজশাহীকে এগিয়ে যেতে চাই।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ওয়াহিদা মল্লিক জলি ও প্রফেসর রহমত আলী। স্বাগত বক্তব্য দেন রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। গুণিজন পরিচিতি তুলে ধরেন রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। সম্মাননা পত্র পাঠ করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার ও রাজশাহী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. আসলাম সরকার। শুভে”ছা বক্তব্য দেন রাজশাহী এসোসিয়েশনের আজীবন সদস্য ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। আরো বক্তব্য দেন সংবর্ধিত গুণিজন বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর কন্যা ডালিয়া নাসরিন, সংবর্ধিত গুণিজন বীর মুক্তিযোদ্ধা মুহা.বদিউজ্জামান টুনুর কন্যা রিফাত জাহান লিমা, সংবর্ধিত গুণিজন প্রয়াত শর্মিলী আহমেদের কন্যা তনিমা আহমেদ।

Tag
আরও খবর