গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী, অস্ত্র ও গুলিসহ আটক ১

কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী, অস্ত্র ও গুলিসহ আটক ১




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ছিনাইকারীর গুলিতে এক ব্যবসায়ী যখম হয়েছে। অস্ত্র গুলিসহ জনতার হাতে আটক এক সন্ত্রাসী।


থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, গত শনিবার ৫ অক্টোবর রাত অনুঃ ১১টায় উপজেলার নলতা বাজারের এক বিকাশ ব্যবসায়ী বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহ আলম (বাবলু) গুলিবিদ্ধ হয়। সে দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামের নাজির আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ওহিদুল ইসলাম।


এসময় লাভলু ও ওহিদুলের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে ধাওয়া করে পুর্ব পাইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। আটকৃতের নিকট থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলী উদ্ধার করে ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে।


বর্তমানে গুলিবিদ্ধ লাভলু সাতক্ষীরা মেডিকেলে ও গণপিটুনির শিকার হৃদয় পুলিশ হেফাজতে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বিদেশী পিস্তলসহ রফিকুল ইসলাম হৃদয়কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে গণধোলাইয়ের শিকার রবিউল ইসলামকে পুলিশ পাহারায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এঘটনায় গুলিবিদ্ধ শাহ আলমের স্ত্রী মাহমুদা খাতুন বাদি হয়ে ছিনতাই ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। একইসাথে উপপরিদর্শক তাপস কুমার ঘোষল বাদি হয়ে রবিউল ইসলামসহ আরো অজ্ঞাতনামা দুই/তিন জনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে।


Tag
আরও খবর