মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

পানির স্বাভাবিক গতিপথকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাদ ও টিলা অপসরনের কাজ অব্যাহত রয়েছে ।


শনিবার থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাফেজ শোয়াইব আহমদের উদ্যোগে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।


আজ রবিবার দ্বিতীয় দিনে বেতনা নদীর এ কাজ চলমান আছে বুধহাটা বাজার এবং নোয়াপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন উপকূল ভাগে।


এ সময় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর এবং সাবেক মেম্বর মোঃ শহিদুল ইসলাম (বুদু সানা)।


উপস্থিত সাধারণ শ্রমিক এবং জনতা এ কার্যক্রম নির্বিঘ্নে চলমান রাখতে সাতক্ষীরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে ন্যূনতম একটা বরাদ্দ দাবি করেন।


আজকের এই কাজে অংশগ্রহণ করেন বাঁগডাঙ্গা, দামারপোতা, বালুইগাছা, সানাপাড়া ও বেড়বাড়ি সহ প্লাবিত অঞ্চলের অসংখ্য সাধারণ দিন মজুর শ্রেণীর মানুষ।


ইতিমধ্যে শালিকাডাঙ্গি, গুনাকরকাটি, সুপারিঘাটা, হাজিখালী বীল সংলগ্ন অনেকগুলো বাদ এবং টিলা অপসারণের কাজ শেষ হয়েছে। যাতে করে নদীর স্রোত পূর্বের থেকে অনেক বেড়েছে। বিণেরপোতা – আশাশুনি এমনভাবে কাজ শেষ করা গেলে, সাতক্ষীরার এই অংশের জলাবদ্ধতা বহুল অংশে কমে যাবে বলে দাবি এ অঞ্চলের মানুষের।


Tag
আরও খবর