নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কালিগঞ্জে ছিনতাইকালে অস্ত্র ও গুলিসহ আটক ১


সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের দোকান থেকে এক লাখ টাকা ছিনতাইকালে বাধা দেওয়ায় ছিনতাইকারির ছোড়া গুলিতে শাহ আলম নামের এক বিকাশ এজেন্ট গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ৫ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলা ইডা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয় জনতা একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসাসহ ছিনতাইকারি এক যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে। গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলম (৪০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের নজির আলী মোড়লের ছেলে।


আটক ছিনতাইকারির নাম মোঃ রবিউল ইসলাম হৃদয় (২৭)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া পূর্ব নলতা এলাকার মোঃ নুর ইসলামের ছেলে।


পুলিশ জানায়, বিকাশ এজেন্ট শাহ আলম রাতে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হয়। এসময় রাত পৌনে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলা ইডা অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারি হৃদয় তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায় হৃদয় তার হাতে থাকা পিস্তল দিয়ে শাহ আলমকে গুলি করে।


বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে অস্ত্রসহ হৃদয়কে অটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে জনতা। পরে রাতেই তাকে কালিগঞ্জে থানা পুলিশে সোপার্দ করা হয়।


এদিকে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট শাহ আলমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আঞ্জুয়ারা খাতুন জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলমকে সামেক হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে বুকে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে ওটিতে তার অপারেশন চলছে।


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছিনতাইকারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও খবর