গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান। ‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানেমোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়াত সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


এরপর কেক কেটে শিক্ষকদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। এরপর বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি ব্রহ্মরাজপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী প্রদান করেন।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, আজহরুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান প্রমুখ।


এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, মরিয়ম খাতুন, সাদিয়া সুলতানা, তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার প্রমুখ। এসময় সুর ও ছন্দের আবেশে শিক্ষকদের নিয়ে গান ও কবিতা আবৃত্তি করা হয়।

Tag
আরও খবর