মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি- আলোচনা সভা

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি- আলোচনা সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

কলারোয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উৎযাপিত হয়েছে। শনিবার(৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।


অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। গুণী ওই ৪ শিক্ষক হলেন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুহা: আইয়ুব আলি, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এবিএম বনি আমিন ও গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আজম, প্রধান শিক্ষক রুহুল আমিন, গার্লস পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আছাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র শিক্ষক মাওলানা কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, জালালাবাদ মহিলা মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, রায়টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান, সুপার সিরাজুল ইসলাম, সুপার মুনায়েম হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহী, শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক এসকে আসাদুল ইসলাম, কামরুল ইসলাম, শিক্ষার্থী আল আমিন, নোশাইবা শারমিলি, রিফাতসহ শিক্ষকমন্ডলী।


সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

Tag
আরও খবর