গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবি'র ১৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবি'র ১৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজা মণ্ডপ সহ জেলার অন্যান্য মন্ডপগুলোতে ১৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। 

শনিবার ৫ অক্টোবর বিকাল সাড়ে চারটায় বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসসি জি।

তিনি বলেন, সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। গত ২ অক্টোবর থেকে বিজিবি টহল দলকে ২টি টাস্কফোর্সে বিভক্ত করে পূজামন্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম চলমান রয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামন্ডপ রয়েছে। বিজিবি ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির ২ শতাধিক চৌকস সদস্য এ কাজে নিয়োজিত থাকবেন। 

লে. কর্নেল মোঃ আশরাফুল হক আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুনীর্তি/অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী পেশাজীবিসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। বিজিবির এধরণের কার্যক্রমের ফলে ইতোমধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে ব্যাপক আস্থার সঞ্চার এবং পূজা উদযাপনে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করেছে।

এ সময় পূজা উদযাপন উপলক্ষে যেকোন প্রকার আইন-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বিশৃঙ্খাকারীকে অপরাধী হিসেবে গণ্য করা হবে, তাদের কোন পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।

Tag
আরও খবর