নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, পদ ছাড়লেন চার কর্মকর্তা

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীরা।




চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ, প্রভিডেন্ট ফান্ডের হিসাব ও নানা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় তারা ১৪ দফা দাবি তুলে ধরেন এবং এসব দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে, আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এক পরিচালকসহ চার জন।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে এ বিক্ষোভে যোগ দেন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

বিক্ষোভর কর্মচারীরা জানান, অবৈধভাবে সভাপদি পদে বসে জাহাঙ্গীর চৌধুরী তার আত্মীয়স্বজনদের ভালো ভালো পদে বসিয়েছেন। তার ভাতিজাদের কাউকে এডমিন অফিসার কাউকে অ্যাকাউন্ট অফিসারের দায়িত্ব দিয়েছেন বৈষম্য করে। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর চৌধুরী প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকার হিসাব দিবে না ততক্ষণ রোগীদের কষ্ট না দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আন্দোলনের মুখে এইদিন হাসপাতালের এক পরিচালকসহ চারজন কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন। তারা হলেন—প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমান উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল, প্রধান নীরিক্ষা কর্মকর্তা ইয়াছিন চৌধুরী এবং পরিচালক নওশাদ আজগর চৌধুরী।

আরও খবর