তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ভিন্ন আয়োজনে ইবি ক্যাপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’র (ক্যাপ) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মায়েদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, শিশুদের নিয়ে কেক কাটা ও খেলাসহ বিভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় শৈশব শিক্ষা অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও তাদের অভিভাবকদের নিয়ে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং  বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন শৈশব শিক্ষা অটিজম স্কুলের প্রিন্সিপাল লিনা পারভিন, ক্যাপের সাবেক সভাপতি মহব্বত ফয়সাল ও সিনিয়র সদস্য সাব্বির আহমেদ।

ফারহানা ইবাদের সঞ্চালনায় মায়েদের নিয়ে উঠান বৈঠকে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন সাদিয়া মুবাশ্বিরা ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রুহানি চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যাপের সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবক, শৈশব শিক্ষা অটিজম স্কুলের শিশু, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে নিয়ে কেক কাটা হয়। পরে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার  বিতরণ করা হয়।

এসময় অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘ক্যান্সার খুব জটিল একটি রোগ। কিন্তু এই জটিল রোগটি ছড়ায় অনেক সহজে। ক্যান্সার এখন ঘরে ঘরে৷ এর কারণ আমাদের অবশ্যই বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে।’

বিশেষ শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য শৈশব শিক্ষা অটিজম স্কুলের প্রিন্সিপাল লীনা পারভিন ক্যাপকে ধন্যবাদ জানান। আলোচনা সভায় অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘নিজের শরীর কেমন আছে তা নিজেরই বুঝে নিতে হবে। যত ডাক্তার আছে তার মাঝে নিজের শরীরকে সবথেকে ভালো বুঝতে পারবো আমি নিজে। বর্তমানে স্তন ও জরায়ু ক্যান্সার এতো বেশি হওয়ার কারণ সচেতনতার অভাব।’

ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সিয়াম মির্জা বলেন , ‘বিশেষ শিশুদের জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের অনেক ধন্যবাদ। আমাদের এই সচেতনতার কাজটিকেও সবাই সচেতন ভাবে দেখবেন।’

প্রসঙ্গত, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানকে সামনে রেখে ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) মেয়েদের ক্যানসার নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

আরও খবর