গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরার শ্যামনগরে এবার দুর্গাপূজার মন্ডপ কমেছে

সাতক্ষীরার শ্যামনগরে এবার দুর্গাপূজার মন্ডপ কমেছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। উপজেলার বারটি ইউনিয়নে ৬৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল বলেন, গতবার ৭০টি মন্ডপে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৬টি কমেছে এবং ৬৪টি মন্ডপের মধ্যে ২টি মন্ডপে নতুন পুজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী দুর্গাপূজা মন্ডপের সংখ্যা হলো ভূরুলিয়া ২টি, কাশিমাড়ী ৩টি, শ্যামনগর ১১টি, নুরনগর ৩টি, কৈখালী ৫টি, রমজাননগর ৮টি, মুন্সিগঞ্জ ৯টি, ঈশ^রীপুর ৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া ৭টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ২টি।


মুন্সিগঞ্জ ধানখালী পুজা মন্ডপের সভাপতি সুপদ মৃধা ও খোকন বৈদ্য বলেন মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মাটির লেপন কাজ শেষ এবার রং তুলির ব্যাবহার শুরু হবে। নওয়াবেঁকী সার্বজনীন দুগাপূজা মন্ডপের সম্পাদক সঞ্জয় রপ্তান বলেন, প্রতিমার গায়ে রংয়ের কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ অন্যান্যরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

পঞ্জিকা অনুযায়ী ৮ অক্টোবর শ্রীশ্রী দুর্গা দেবীর বোধন। ৯ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠি, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর মহা নবমী ও ১৩ অক্টেবর দশমী পুজা ও বিজয়া দশমী।


Tag
আরও খবর