গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা সিটি কলেজে অস্থিতিশীলতার নেপথ্যে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ!

সাতক্ষীরা সিটি কলেজে অস্থিতিশীলতার নেপথ্যে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ!




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সিটি কলেজকে অস্থিতিশীল করার জন্য এই কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলকে দায়ী করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। এমন অভিযোগ করে সংশ্লিষ্টরা বলছেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের বাড়ি কলারোয়ায়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা এনামুল হক করিমের নির্দেশে কলারোয়া থেকে অল্প বয়সী ছেলেদেরকে নিয়ে এসে কলেজকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ওই বহিরাগত ছেলেদের জড়ো হয়ে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায়। এতে কলেজ এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সংশ্লিষ্টরা বলছেন অস্থিতিশীলতার নেপথ্যে কলকাঠি নাড়ছেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনিই মূলত কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করে অস্থিতিশীলতার পথে ঠেলে দিচ্ছেন।

কলেজ সূত্র জানায়, এডহক কমিটি গঠনের পর প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে সাধারণ শিক্ষকদের সঙ্গে সভাপতি মতবিনিময় সভাও করেছেন। সেই সভায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বৈষম্যহীনতা দুর করার লক্ষ্যে কলেজের সার্বিক পরিবেশ উন্নয়ন ও লেখাপড়ার গুণগত মানোন্নয়নে সর্বসম্মত সিদ্ধান্তও নেওয়া হয়। অতীতের সকল দু:খ-কষ্ট ভুলে শিক্ষকরা এক ছাদের নিচে কলেজের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। ওই সভায় সুষ্ঠুভাবে কলেজ পরিচালনায় একটি অর্থ কমিটি এবং একটি অডিট কমিটি গঠন করা হয়। গত ১৪ সেপ্টেম্বর ওই কমিটিগুলো গঠন করা হয়। একই সঙ্গে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন সভাপতি। সে মোতাবেক কলেজের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। সিটি কলেজের ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ডিগ্রির ছাত্র এডভোকেট আরিফুর রহমান আলোকে হিতৈষী সদস্য মনোনীত করেন। যা সাধারণ শিক্ষকবৃন্দের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অভ্যন্তরীন অডিট সম্পন্ন করেন। উক্ত অডিট ও নিরীক্ষায় দেখা যায় যে, গত ১৭ মাসে বর্তমান অধ্যক্ষ প্রায় কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন। যে কারণে নতুন সভাপতি অত্র কলেজের শিক্ষক এবং কর্মচারীবৃন্দের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি। তাছাড়া সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মনিরুজ্জামান সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে। এতে কলেজটির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্র-ছাত্রীরা কলেজে পরিবেশ নষ্ট করার জন্য গণিত শিক্ষক মিজান আলী ও কলারোয়ার সোনাবাড়িয়া কলেজের বরখাস্তকৃত শিক্ষক বিএম শাখার ইউনূসকে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


Tag
আরও খবর