গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

শিবির কর্মীকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

শিবির কর্মীকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রশিবির কর্মী আসাদুল্লাহ সাইফিকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি সংগঠনের প্রচারণামুলক কাজে যাওয়ায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে আসাদুল্লাহকে ‘টার্গেট’ করে।

শ্যামনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুস সামাদ। এসময় তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালের দিকে কয়েকজন দায়িত্বশীল গোমানতলী কামিল মাদ্রাসায় দাওয়াতি কাজে। একপর্যায়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সিনিয়র নেতারা আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে গেলে আ’লীগ দলীয় সাবেক এমপির ছেলে রাব্বির নেতৃত্বে তাদের উপর হামলা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন নিরীহ ছাত্রদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিগত দিনে তাদের নির্যাতনের শিকার স্থানীয়রা রাব্বির পিতা আ’লীগ দলীয় সাবেক এমপির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে রাব্বি ও তার লোকজন নিজেদের মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ীর গ্লাসসহ ঘরের মধ্যে ভাংচুরের নাটক মঞ্চস্থ করে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয় আহত নেতাকর্মীদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকার পরও উদ্দেশ্যমুলকভাবে আ’লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় তাদের দোষারোপ করা হচ্ছে।

এদিকে সংবাদ সম্মেলনের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবির সভাপতি ইমামুল ইসলাম, নাহিদ হাসান, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল সিয়াম, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম প্রমুখ।

এদিকে নেতৃবৃন্দের উপর বৃহস্পতিবার হামলার ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত শিবির কর্মীর পিতা ইদ্রীস আলী বাদি হয়ে আৎলীগের সাবেক এমপি অতাউল হক দোলনের দুই ছেলে রাব্বি ও রাহুলকে আসামী করে উক্ত মামলা করেন। তবে বাড়িঘরে হামলার ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান।


Tag
আরও খবর