গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

অতিবৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট-বাড়িঘর

অতিবৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট-বাড়িঘর





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া দুই পাড়া মানুষ অনেক কষ্টের ভিতর আছে। গ্রামটি অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়টি নিয়ে প্রতিবছর বর্ষার মৌসুমী বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কখনোই স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ বিষয়টি আমলে নেননি, এমনটিই অভিযোগ স্থানীয়দের। বুধহাটা পূর্বপাড়া পশ্চিমপাড়া গ্রামের অভ্যন্তরীণ রাস্তাঘাট এখনও কাঁচা। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি যেন তাদের নিত্য সঙ্গী।


এ এলাকার অধিকাংশ মানুষ স্বল্প শিক্ষিত হওয়ায় তাদের হয়ে কথা বলার জন্য কেউ নেই। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ বারবার আশ্বাস দিয়েও, এখনো পর্যন্ত কেউ কথা রাখেনি। বুধহাটা পূর্বপাড়ায় এবং পশ্চিম পাড়া পরিবারের বসবাস থাকলেও অত্র এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করার কথা থাকলেও সীমিত পরিসরে দায়সারা ভাবে কিছু কাজ করে ফেলে রাখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।


স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান বলেন অত্র এলাকার মধ্যে বুধহাটা পূর্ব পাড়ায় একটিমাত্র সরকারি কবরস্থান থাকা শর্তেও সেখানে যাতায়াতের রাস্তা এখনো কাঁচা। পশ্চিম পাড়ার স্থানীয় বাসিন্দা জয়নাল বলেন এখনো কাচা রাস্তা আছে এখনো পাকা করা হয়নি যার ভোগান্তি এখনো আমরা পাচ্ছি বর্তমানে মরার উপরে খারার ঘায়ে পরিণত হয়েছে বেতনা নদী খনন কার্যক্রম।


বর্ষার মৌসুমে একদিকে যেমন নদী খনন কাজ বন্ধ হয়ে আছে, অন্যদিকে লোকালয়ের পানি নদীতে নিষ্কাশন হতে না পেরে লোকালয় সহ বিচ্ছিন্ন এলাকা অতিবৃষ্টির পানিতে প্লাবিত হয়ে আছে। বৃষ্টির পানিতে টুইটম্বার হয়ে আছে মৎস্য ঘের, খাল, বিল, প্লাবিত হয়ে আছে রাস্তাঘাট, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা পাকা হাজার হাজার বাড়ি ঘর। কাঁদা-পানিতে একাকার হয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঘনবসতি বুধহাটা পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এমতাবস্থায় অতিদ্রুত বদ্ধ পানি নিষ্কাশন ব্যবস্থা সহ রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।


Tag
আরও খবর