শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

একদিনে লেবাননে নিহত ২৮ স্বাস্থ্যকর্মী : ডব্লিউএইচও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2024 02:09:17 pm

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান ও স্থল হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় দায়িত্বে থাকা অন্তত ২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। খবর রয়টার্সের


বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‌'অনেক স্বাস্থ্যকর্মী কাজে আসছে না। বোমা হামলার কারণে তারা যেখানে কাজ করে সেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।'


ইসরায়েলের বোমা হামলার কারণে লেবাননের বর্তমান পরিস্থিতি বেশ ‘কঠিন ও বিপজ্জনক’ উল্লেখ করে গেব্রিয়েসুস স্বাস্থ্যকর্মীদের শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা করার আহ্বান জানান।


দক্ষিণ লেবাননে ৩৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এমনকি বৈরুতের বেশ কয়েকটি হাসপাতাল কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, গত তিন দিনে ৪০ জন অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রাণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, লেবাননে গত এক বছরে ইসরায়েলের হামলার শুরু থেকে নিহত হয়েছে প্রায় ২ হাজার মানুষ। তাদের মধ্যে ১২৭ জন শিশু এবং আহত হয়েছে ৯ হাজার ৩৮৪ জন।

আরও খবর