মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা


মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী পরিচর্যা  ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ০১ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রোকনূজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, ডাঃ মোঃ নওয়াব আলী, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, নব দিগন্ত সংস্কার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান প্রমুখ।


এ সময় জেলা প্রশাসন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, প্রবীর ঘোষের সংঘের সদস্য ও প্রবীণরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর