মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় এক দফা দাবিতে নার্সরা ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেন

সাতক্ষীরায় এক দফা দাবিতে নার্সরা ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

এক দফা দাবিতে সাতক্ষীরা সদর হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ছাড়া বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলো জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে আমাদের নার্সরা দায়িত্ব পালন করছেন।



নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সদর হাসপাতালের ২য় তলায় সকাল ৯টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী,সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন,তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন শাহানা খাতুনসহ আরো অনেকে।


কর্ম বিরতি নার্সরা বলেন,আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে। এই দাবিটিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। কাজেই আমরা আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকালও সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতী করা হবে।

Tag
আরও খবর