নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: উপদেষ্টা নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2024 07:57:21 am

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ তাড়ানো তরুণদের হাত ধরেই আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে, কিন্তু আন্দোলনের সুফল ছাত্ররা সবসময় পায়নি।



তিনি বলেন, ছাত্ররা বারবার বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দেয়ার। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।


সোমবার (৩০ সেপ্টেম্বর) পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।


উপদেষ্টা নাহিদ বলেন, দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।


রাষ্ট্রসংস্কারে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবাই সরকারের প্রতিটি পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতায় আনতে পারবেন।


বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাহসিকতার অপর নাম শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে।


এর আগে, কলেজ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভন ও নাদিমুল হাসান এলেমের নাম ফলক উন্মোচন করেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে