গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

ভোমরা বন্দরে ১৩ গুণের বেশী মসুর ডাল আমদানি বেড়েছে

ভোমরা বন্দরে ১৩ গুণের বেশী মসুর ডাল আমদানি বেড়েছে


 


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের দুই মাসে মসুর ডাল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণের বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় ডালপণ্যটির আমদানি বেড়েছে।


ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বন্দর দিয়ে ৫৬০ টন মসুর ডাল আমদানি হয়েছে, যার মূল্য ৯ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে আমদানির পরিমাণ ছিল ৪১ টন, যার মূল্য ছিল ৬২ লাখ টাকা। এ হিসাবে গত দুই মাসে ৫১৯ টন আমদানি বেড়েছে। অন্যদিকে মূল্য হিসাবে ৮ কোটি ৪৮ লাখ টাকার আমদানি বেড়েছে।


তবে আমদানি বাড়লেও দেশের বাজারে এখনো বাড়ছে এর দাম। তিন-চার সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, আমদানি খরচ বাড়ায় মসুর ডালের দাম কমছে না।


গতকাল রোববার জেলা সদরের বৃহৎ মোকাম বড় বাজারের মেসার্স ঠাকুর স্টোরে নেপাল থেকে আমদানীকৃত মসুর ডাল বিক্রি হয়েছে কেজিতে ১৪০ টাকায়। ১৫-২০ দিন আগেও এ ডাল ১২৮-১৩০ টাকা দরে বিক্রি হয়েছে।


একইভাবে ভারতীয় মসুর ডালের দাম ছিল কেজিপ্রতি ১১০ টাকা। এছাড়া দেশী মসুর ডাল বিক্রি হয় ১০৫ টাকা কেজি দরে। তবে দুই সপ্তাহ আগেও এ প্রতিষ্ঠানে ভারতীয় মসুর ডাল প্রতি কেজি ১০০-১০৫ এবং দেশী মোটা জাতের মসুর ৯৮টাকা কেজিতে বিক্রি হয়েছে।


ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সারা বছরই সব ধরনের ডালের চাহিদা থাকে। সম্প্রতি মসুর ডালের চাহিদা বেড়েছে। পণ্যটির আমদানি খরচ বেড়েছে। ফলে আমদানিনির্ভর হওয়ায় এর দাম কিছুটা বেড়েছে।


শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারী জানান, বাজারে মাছ-মাংসের দাম বাড়তি থাকায় সেগুলো নিম্নবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে। ডাল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আমিষের অন্যতম প্রধান উৎস। এর দাম সহনশীল পর্যায়ে রাখা উচিত।


Tag
আরও খবর