শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

কুড়িগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ



কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের পথরোধ করে আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মোঃ আবুল হোসেন ব্যাপারীসহ আর ৮-১০ জনের বিরুদ্ধে। এসময় ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করাও হয়েছে। 



ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাহাট বিজিবি ক্যাম্পের মোড়ে। টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার বিষয়টি রোববার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে।



অভিযোগ সুত্রে জানা গেছে, সোনাহাট স্থল বন্দরের ব্যবসায়ী আমদানী ও রপ্তানীকারক মেসার্স মন্ডল ট্রেডার্স এর সত্ত্বাধীকারী মোঃ আমিনুল ইসলাম সোনাহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরতেছিলেন।এসময় তুহিন (১৬), তুষার (১৮), সাগর (২০), আশিক (২২), ডিক্সকভারি ফারুক (২৩), এরশাদুল (২৫) সহ আরোও ৫/৬জন ব্যবসায়ী আমিনুল ইসলামের পথরোধ করে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আমিনুলের মাথায় ও তল পেঠে এলো পাথারী মারপিট করে মারাত্মক আহত করে। পরে একটি মোটর সাইকেলসহ ৭,১৪,০০০/- (সাত লক্ষ চৌদ্দ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীর।



কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আমিনুল ইসলাম মন্ডল জামান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আমি সোনালী ব্যাংক ভুর“ঙ্গামারী শাখা থেকে  উত্তোলনকৃত ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং ভ্যাট ট্যাক্স এর জন্য ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা সহ মোট ৭,১৪,০০০/- টাকা এবং সিএন্ডএফ এর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী যাচ্ছিলাম। বাড়ীর যাওয়ার পথে ক্যাম্পের মোড়ে মিজুর বাড়ীর সামনে তারা আমাকে মোটরসাইকেল পথরোধ করে মোট ৭,১৪,০০০/- টাকা এবং মোটর সাইকেলসহ জরুরী কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়। এব্যাপারে ভূর“ঙ্গামী থানায় মামলা করতে চাইলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। 



সোনাহাট স্থল বন্দরের ব্যবসায়ী কবির হোসেন, শাহাজাহান মমিনুল, ফারুক ও মনজুরুল  জানান, আমরা বিষয়টি অবগত আছি। ২ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা জেনেছি এবং আপোষের জন্য একাধিকবার মিটিং হয়েছে। 



ফার“ক হোসেন নামের একজন ব্যবসায়ী জানান, ঘটনাটি জানার পর আমি সেখানে ছুটে গিয়ে আহত অবস্থায় আমিনুল ইসলাম মন্ডলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করাই এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করি। তিনি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন



এ ঘটনাটিকে কেন্দ্র করে সোনাহাট স্থলবন্দরের সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান এবং স্থল বন্দর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।



সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল বলেন, কুড়িগ্রামে ছিলাম না। বিষয়টি আমার জানা নেই।



এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুল হোসেন ব্যাপারি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।আমিনুল ইসলামের কাছে যারা টাকা পায় তারাই তাকে আটক করেছে। 

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র“হুল আমিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর