গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে আমাদের করণীয় শীর্ষক অভিবাবক সভা অনুষ্ঠিত

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া


কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে অভিবাবকদের নিয়ে পানিতে পড়ে শিশু মৃত্যু ও  আমাদের করণীয় শীর্ষক  সচেতনতা  সভা।

রবিবার (২৯সেপ্টেম্বর২০২৪) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ১নং ওয়ার্ড নাথ পাড়া,৫নং ওয়ার্ড শাহারুম সিকদার পাড়া,২নং ওয়ার্ড আলী ফকির ডেইল এ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন,কোস্ট ফাউন্ডেশন কুতুবদিয়া  উপজেলা কো-অডিনেটর জিয়াউল করিম চৌধুরী, আলী ফকির ডেইল কমিনিউটি ক্লিনিকের (সিএইচসিপি)আবুল হাসনাত,ফিল্ড ফ্যাসিলিটেটর ইসহাক ও তামান্নারা সোলতানা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ অভিবাবক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের উপজেলায়  প্রতিবছর পানিতে ডুবে বহু শিশু প্রাণ হারায়। তাই শিশুদের এই অকাল মৃত্যু রোধে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে প্রথমেই জানতে হবে কোন কোন কারণে শিশুরা পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে। শিশুদের পানিতে ডোবার অন্যতম কারণ হলো বাবা-মায়ের অসচেতনতা ও অসতর্কতা। গ্রামে দেখা যায় বাবারা জীবিকার তাগিদে বেশি সময় বাইরে বাইরে থাকেন এবং মায়েরা  গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়েন,শিশুকে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না। এর ফলে একটি শিশু তার বাবা-মায়ের অজান্তে বাড়ির পাশে পুকুর বা জলাশয়ের কাছে গিয়ে কৌতূহলবশত পানিতে নেমে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারায়। এছাড়াও পানিতে ডুবে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো সঠিক তত্ত্বাবধান ও শিক্ষার অভাব। একজন শিশুকে সাঁতার শেখানোর সঠিক বয়স ৫ বছর। কিন্তু দেশে এ বয়সে খুব কম শিশুকেই সাঁতার শেখানো হয়। বাড়ির পাশে অপ্রয়োজনীয় ডোবা বা জলাশয় থাকাও শিশুর পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ। তাই শিশুর অকাল মৃত্যু রোধে আমাদের এসব দিকে খেয়াল রাখতে হবে।

তাই পানিতে ডুবে শিশুর মৃত্যু কমিয়ে আনার প্রথম ধাপ হলো বাবা-মায়ের সচেতনতা। একটা শিশু হাঁটা শেখার পর তাকে চোখে চোখে রাখতে হবে এবং সে যেন বাড়ির পাশের পুকুর বা জলাশয়ের দিকে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। বাড়ির পাশের পুকুর বা জলাশয়ের চারদিকে বেড়া দিতে হবে এবং অপ্রয়োজনীয় পুকুর বা গর্ত-ডোবা থাকলে বন্ধ করে দিতে হবে। এছাড়া একটি শিশুর ৫ বছর বয়স হলে অবশ্যই তার সাঁতার শেখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে শিশুকে অবগত করতে হবে। যদি ওই পদক্ষেপগুলো সঠিকভাবে কার্যকর করা হয়, তাহলেও শিশুমৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে।

Tag
আরও খবর